ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

‘ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে এখন কথা নয়, ব্যবস্থা নেয়ার সময়’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:০৩, ২৮ এপ্রিল ২০২২
‘ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে এখন কথা নয়, ব্যবস্থা নেয়ার সময়’
ছবি: সংগৃহীত

ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির বিরুদ্ধে জবাবদিহি ও ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর করিম আসাদ আহমেদ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান তিনি। সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

করিম আসাদ বলেন, এখন কথা বলার সময় নয়, এটি ব্যবস্থা নেয়ার সময়। আন্তর্জাতিক আইন নিষ্ক্রিয় দর্শক হয়ে থাকতে পারে না। বর্তমান পরিস্থিতিতে সুরক্ষার জন্য তৎপরতার সঙ্গে এগিয়ে যেতে হবে এবং জবাবদিহির জন্য জোর দিতে হবে। আমরা রাশিয়া বা ইউক্রেনের পক্ষে বা বিপক্ষে নেই। আমরা আইনের পক্ষে যেটি মানবতার পক্ষে, মানবতা রক্ষার পক্ষে।

আরো পড়ুন: ইথিওপিয়ায় সশস্ত্র গ্রুপের হামলা, নিহত ২০

আইসিসির প্রধান প্রসিকিউটর আরো বলেন, আমাদের লজ্জা পাওয়া উচিত যে, ২০২০ সালে এসেও আমরা বিশ্বের অনেক জায়গায় সহিংসতা দেখতে পাচ্ছি, যা গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধের কারণ হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!