ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ওডেসায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:২৫, ২৪ এপ্রিল ২০২২
ওডেসায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮
ছবি: সংগৃহীত

ইউক্রেনে কৃষ্ণসাগরে পাড়ের শহর ওডেসায় রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় তিন মাসের শিশুসহ আটজন নিহত হয়েছে। শনিবার এই হামলা চালানো হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি তার সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদমাধ্যম রয়টার্সের খবরে বলা হয়েছে, ইউক্রেনের সামরিক বাহিনীর স্থাপনায় দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এছাড়া দুটি আবাসিক ভবনে আঘাত হেনেছে দুটি ক্ষেপণাস্ত্র। একইসঙ্গে ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলায় দুটি ভবন ধ্বংস হয়েছে।

শনিবার এসব হামলা চালানো হয়। এর আগে এত বড় হামলা চালানো হয়েছিল চলতি মাসের শুরুর দিকে।

আরো পড়ুন: যুক্তরাষ্ট্রে দুর্ঘটনার চেয়েও বন্দুকের গুলিতে বেশি মরছে শিশুরা

জানা গেছে, এই হামলার পর একটি টুইট বার্তায় রাশিয়ার নিন্দা করেছেন ইউক্রেনের পররাষ্ট্র দিমিত্র কুলেবা।

আর রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সেখানে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ওডেসায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র যেখানে রাখা হয়েছিল সেখানে হামলা চালানো হয়েছে। শনিবার ইউক্রেনে রুশ হামলায় ২০০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। এ ছাড়া ৩০টি যান ধ্বংস হয়েছে এসব হামলায়। 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এই হামলা শুরুর পর রুশ সেনারা দেশটির রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছিল। তবে ওই অঞ্চল থেকে সরে গিয়ে ডনবাসে হামলা জোরদার করেছে রুশ সেনাবাহিনী।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!