ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

সৌদিতে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৪১, ১ এপ্রিল ২০২২
সৌদিতে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে
ফাইল ফটো

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার থেকে সে দেশে শুরু হচ্ছে রোজা।

মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়া, ব্রুনাই, জাপান ও ইন্দোনেশিয়ায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল শনিবার থেকে ওই সব দেশে রোজা শুরু হচ্ছে না।

এদিকে, সৌদি আরবের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে শুরু হচ্ছে পবিত্র সিয়াম সাধনার মাস মাহে রমজান।

রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ শুক্রবার রাতে তারাবি নামাজ ও সেহরি খাওয়ার মধ্যদিয়ে রমজান মাসের আনুষ্ঠানিকতা শুরু করবে সৌদি আরবের ধর্মপ্রাণ মুসল্লিরা।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!