[ আন্তর্জাতিক ]
বিধ্বস্ত উড়োজাহাজের ১৩২ আরোহীর কেউ বেঁচে নেই: চীন
ছবি: সংগৃহীত
চীনের ইস্টার্ন এয়ারলাইনসের বিধ্বস্ত উড়োজাহাজের ১৩২ আরোহী ও ক্রুর কেউ বেঁচে নেই। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির কর্মকর্তারা। গত সোমবার দক্ষিণ চীনের পাহাড়ি এলাকায় এমইউ৫৭৩৫ ফ্লাইটটি বিধ্বস্ত হয়।
চীনের ন্যাশনাল ইমার্জেন্সি রেসপন্স কমান্ডের ডেপুটি কমান্ডার হু ঝেনজিয়াং গতরাতে দুঃখ প্রকাশ করে বলেন, বিমানের ১২৩ যাত্রী এবং নয় ক্রুর সবাই নিহত হয়েছেন। কাউকেই জীবিত উদ্ধার করা যায়নি। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছিল ন্যাশনাল ইমার্জেন্সি রেসপন্স কমান্ড।
বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে এখনো পরিষ্কার কোন কিছু জানা যায়নি। এরইমধ্যে বিমানের ব্ল্যাক বক্স, ফ্লাইট ডাটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার করা হয়েছে।
বিমান দুর্ঘটনা সম্পর্কে মাসখানেক পরে অন্তর্বর্তীকালীন রিপোর্ট পাওয়া যেতে পারে এবং পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন পেতে বছর খানেক সময় অপেক্ষা করতে হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!