ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

নিজেদের সেনা নিহতের নতুন সংখ্যা প্রকাশ করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:১২, ২৫ মার্চ ২০২২
নিজেদের সেনা নিহতের নতুন সংখ্যা প্রকাশ করল রাশিয়া
ছবি: সংগৃহীত

রাশিয়া ২ মার্চ প্রথমবার আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল, ইউক্রেনে যুদ্ধে তাদের ৪৯৮ সেনা নিহত হয়েছেন।  সেনা নিহতের আর কোনো হিসাব দেয়নি তারা।

বৃহস্পতিবার পশ্চিমা সামরিক জোট ন্যাটো দাবি করে, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর গত এক মাসে দেশটিতে রাশিয়ার ১৫ হাজার সেনা নিহত হয়েছেন।

আরো পড়ুন>> একমাসে দু’বার গর্ভধারণ, বিরল ঘটনার জন্ম দিলেন তুর্কি নারী!

এরপর শুক্রবার ইউক্রেনে কত সংখ্যক সেনা  হতাহত হয়েছে রাশিয়া তার সংখ্যা প্রকাশ করেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে তাদের ১ হাজার ৩৫১ জন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ হাজার ৮২৫ জন।

যদিও বিশ্লেষকদের ধারণা,   প্রকাশ করা সংখ্যার চেয়ে রাশিয়ার অনেক বেশি সেনা হতাহত হয়েছে।

সূত্র: ডেইলি সাবাহ

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!