ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

হঠাৎ করেই বেড়েছে কনডমের চাহিদা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৪০, ২৩ মার্চ ২০২২
হঠাৎ করেই বেড়েছে কনডমের চাহিদা
ফাইল ছবি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। প্রায় একমাসের বেশি সময় ধরে দুই দেশের মধ্য লড়াই চলছে। তবে সাধারণ নাগরিকদের যৌন জীবনেও যুদ্ধের যে এমন প্রভাব পড়বে, তা কল্পনাও করতে পারেননি যুদ্ধ বিশেষজ্ঞরা!

জানা গেছে, রাশিয়াতে হঠাৎ করেই কনডমের চাহিদা বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, পশ্চিমাদের নিষেধাজ্ঞার ফলে সে দেশের সাধারণ মানুষ মনে করছেন যে আগামী দিনে কনডমের দাম বাড়তে পারে। এমনকী দেশে কনডমের সঙ্কটও দেখা দিতে পারে বলেই মনে করছেন অনেকে।

রাশিয়ার সবচেয়ে বড় কনডম বিক্রেতা সংস্থা ওয়াইল্ডবেরিস জানিয়েছে, মার্চ মাসের প্রথম দু’সপ্তাহেই তাদের বিক্রি প্রায় ১৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রাশিয়ান সুপার মার্কেটগুলোতে কন্ডোমের বিক্রি ৩০ শতাংশ বেড়েছে বলেই জানিয়েছে ‘মেট্রো’।

শুধু তাই নয়, যুদ্ধ শুরু হওয়ার ফলে রাশিয়াতে গর্ভনিরোধক পিল ও অন্যান্য পণ্যের দাম বেড়েছে, কারণ পশ্চিসা দেশগুলি রাশিয়ার ওপর আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়েছে। ব্রিটেনের কনডম নির্মাতা সংস্থা ডিউরেক্স বেশ কিছুদিন রাশিয়াতে ব্যবসা শুরু করেছে। তবে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিন্দা করলেও তারা সেদেশে ব্যবসাা বন্ধ করেনি।

জানা গেছে, রাশিয়াতে ১২, ১৮ ও ৩০ পিসের কনডমের প্যাকেটের চাহিদা সবথেকে বেশি। তবে ভারত, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং চীনের মতো দেশ, যেখানে সবচেয়ে বেশি কনডম তৈরি হয়, তারা রাশিয়াতে কন্ডোমের রফতানি বন্ধ করেনি।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!