[ আন্তর্জাতিক ]
হায়দরাবাদে কাঠের গোডাউনে আগুন লেগে ঘুমন্ত ১১ শ্রমিকের মৃত্যু
ছবি: সংগৃহীত
ভারতের তেলেঙ্গানা রাজ্যে একটি কাঠের গোডাউনে আগুন লেগে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদ সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়েছে, হায়দরাবাদের সেকেন্দ্রাবাদের ভোইগুড়ায় আগুন লেগে ১১ জনের মৃত্যু হয়েছে।
আরো পড়ুন: ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো তাইওয়ান
জানা গেছে, ঘটনাস্থল থেকে ১২ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ইউক্রেন
লিংক সফলভাবে কপি হয়েছে!