ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

রমজানের আগে ৮০০ পণ্যের দাম কমাল কাতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:২০, ২২ মার্চ ২০২২
রমজানের আগে ৮০০ পণ্যের দাম কমাল কাতার
ফাইল ফটো

প্রতিবছরের ধারাবাহিকতায় এবার পবিত্র রমজান মাস উপলক্ষে আটশ’র বেশি পণ্যের দাম কমিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার সরকার।

মঙ্গলবার কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, রোজা শুরু হতে এখনো বেশ কিছুদিন বাকি থাকলেও বুধবার থেকেই আট শতাধিক পণ্যে মূল্যছাড় কার্যকর হবে। 

রমজান মাসের শেষ পর্যন্ত চলবে এ কার্যক্রম। তাদের এই উদ্যোগে সহযোগিতা করছে দেশটির প্রধান শপিংমল ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো।

আরো পড়ুন>>> ইউক্রেনে ঠাণ্ডা মাথায় এগোচ্ছে রাশিয়া

কাতার সরকারের ঘোষণা অনুসারে, এ বছর রমজান উপলক্ষে দাম কমানো পণ্যগুলোর মধ্যে রয়েছে মধু, ময়দা, সেরেয়াল, দই ও দুগ্ধজাত পণ্য, গুঁড়া ও তরল দুধ, পনির, জুস, চিনি, কফি, খেজুর, খনিজ ও বোতলজাত পানি, লেবু, চাল, হিমায়িত শাকসবজি, মুরগি, ডিম, মাংস, ভোজ্যতেল, চা, ঘি, লবণ, অ্যালুমিনিয়াম ফয়েল, কাগজের ন্যাপকিন, ডিটারজেন্ট, ময়লার ব্যাগ, ব্যক্তিগত পরিচ্ছন্নতা পণ্য প্রভৃতি।

এদিকে গত বছরও রমজান উপলক্ষে দুধ, চিনি, আটাসহ নিত্যপ্রয়োজনীয় শত শত পণ্যের দাম কমিয়েছিল কাতার।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!