[ আন্তর্জাতিক ]
১৩২ আরোহী নিয়ে চীনে বিমান বিধ্বস্ত
ছবি: সংগৃহীত
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পার্বত্য এলাকায় দেশটির বেসরকারি বিমান পরিবহন সংস্থা চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ১৩২ যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে।
সোমবার (২১ মার্চ) স্থানীয় সময় সকালের দিকে দেশটির গুয়াংশি অঞ্চলের পাহাড়ে এই বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল সিসিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
আরো পড়ুন>> ৩ হাজার দর্শক নিয়ে ভেঙে পড়ল গ্যালারি!
বিমানের আরোহীদের ভাগ্যে কী ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে আসা ভিডিওতে দেখা যায়, বোয়িং ৭৩৭ মডেলের বিমানটি জুয়াংঝি অঞ্চলের উঝৌ শহরের কাছে একটি গ্রামীণ এলাকায় বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পরপরই গোটা বিমানটিসহ পাহাড়ের একাংশে আগুন ধরে যায়।
তবে দুর্ঘটনার পরই ঘটনাস্থলে ছুটে গেছে উদ্ধারকারী বাহিনী।
সূত্র: সিএনএন
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!