[ আন্তর্জাতিক ]
নরওয়েতে ন্যাটোর সামরিক প্লেন বিধ্বস্ত
ছবি: সংগৃহীত
নরওয়ের উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে হতাহতের খবর জানা না গেলেও বিমানে থাকা ৪ জন আরোহীই নিখোঁজ রয়েছেন। শুক্রবার নরওয়ের জয়েন্ট রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার (জেআরসিসি) একটি বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যেই নরওয়েতে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সামরিক মহড়া শুরুর দুই দিন পর শুক্রবার দেশটিতে মার্কিন বিমান বিধ্বস্ত হলো। খারাপ আবহাওয়ার কারণে বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির এক মুখপাত্র।
আরো পড়ুন: ধ্বংস হয়ে গেছে লাভিভ শহরের বিমান রক্ষণাবেক্ষণ কেন্দ্র
উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান চলছে। দিনকে দিন সেখানে পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। এমন পরিস্থিতিতে গত সোমবার নরওয়েতে শুরু হয়েছে ন্যাটোর সামরিক মহড়া। ৩০ হাজার সেনা অংশ নিচ্ছে এ মহড়ায়। ইউরোপ ও উত্তর আমেরিকার ২৮টি দেশ ‘কোল্ড রেসপন্স ২০২২’ নামের এ মহড়ায় অংশ নিয়েছে।
সূত্র: রয়টার্স
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!