ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আছড়ে পড়ার শঙ্কা, যা জানাল আবহাওয়া অফিস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৯, ১৭ মার্চ ২০২২
ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আছড়ে পড়ার শঙ্কা, যা জানাল আবহাওয়া অফিস
ফাইল ফটো

দক্ষিণ বঙ্গোপসাগর এবং আন্দামান উপকূলে একটি ঘূর্ণিঝড় আছড়ে পড়ার শঙ্কা রয়েছে। এ ঘূর্ণিঝড় সোমবার নাগাদ উপকূলে  তাণ্ডব চালানোর সম্ভাবনা রয়েছে।   
 
ভারতের পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দফতর আরো জানিয়েছে, ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। তারা বলছে, মূলত দক্ষিণ বঙ্গোপসাগর এবং আন্দামান উপকূলে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে।

আরো পড়ুন>>> বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ থেকে সৃষ্টি হচ্ছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়

এদিকে এ ঘূর্ণিঝড়ের গতিপথ সম্পর্কে বলা হচ্ছে- মঙ্গলবার রাতেই গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ নিম্নচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে ছিল। এরপর সেটা অগ্রসর হচ্ছে পূর্ব এবং উত্তর-পূর্ব দিকে। 

পরে ১৯ মার্চ সকালে বঙ্গোপসাগর এবং আন্দামান উপকূলের সংলগ্ন অঞ্চলে আরো গভীর নিম্নচাপে পরিণত হবে। ২০ মার্চেই সাইক্লোনের আকার ধারণ করবে নিম্নচাপটি। যা ২১ মার্চ উপকূলে আছড়ে পড়বে। ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে সিত্রাংয়ের গতিবেগ। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ঘূর্ণিঝড়
লিংক সফলভাবে কপি হয়েছে!