ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

২৪ ঘণ্টায় ইউক্রেনের ১৬ আকাশযান ধ্বংস করা হয়েছে: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:১৬, ১৫ মার্চ ২০২২
২৪ ঘণ্টায় ইউক্রেনের ১৬ আকাশযান ধ্বংস করা হয়েছে: রাশিয়া
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের দুইটি যুদ্ধবিমান, একটি সামরিক হেলিকপ্টার ও ১৩টি ড্রোন  ধ্বংসের দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগুর কুনাশেনকোভ বলেছেন, রাশিয়ার বিমান বাহিনীর আঘাতে ইউক্রেনের ১৬টি আকাশযান ধ্বংস হয়ে গেছে।

তিনি আরো জানিয়েছেন, ইউক্রেনের ধ্বংসপ্রাপ্ত দু'টি যুদ্ধবিমান হচ্ছে সুখুই-২৪ ও সুখুই-২৫ মডেলের। এছাড়া ধ্বংসপ্রাপ্ত আকাশযানের তালিকায় রয়েছে একটি এমআই-৮ হেলিকপ্টার ও ১৩টি পাইলটবিহীন বিমান বা ড্রোন।

আরো পড়ুন: পাল্টা নিষেধাজ্ঞা রাশিয়ার, তালিকার প্রথমে জো বাইডেন

এছাড়া এই সময়ের মধ্যে ইউক্রেনের ১৩৬টি সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে বলে জানান রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র। এসব স্থাপনার মধ্যে রয়েছে চারটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, তিনটি ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং ৭২টি সামরিক গ্যারেজ।

রুশ বিশেষ অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনের তিন হাজারেরও বেশি সামরিক স্থাপনা ও অবস্থান ধ্বংস হয়েছে বলে জানিয়েছে মস্কো।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ অভিযান চালাচ্ছে রাশিয়া।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: রাশিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!