ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

পাকিস্তানের প্রেসিডেন্টের গাড়িবহরের কাছে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩:২৫, ৯ মার্চ ২০২২
পাকিস্তানের প্রেসিডেন্টের গাড়িবহরের কাছে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভীর গাড়িবহরের কাছে এক শক্তিশালী আত্মঘাতী বোমা হামলায় ৬ নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ মার্চ) পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সিবি জেলায় ওই হামলার ঘটনা ঘটে।

পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যম ডন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট আরিফ আলভী সিবি স্টেডিয়ামে এক অনুষ্ঠান শেষে চলে যাওয়ার পর এক ব্যক্তি নিরাপত্তাকর্মীদের কর্মীদের কাছে গিয়ে বিস্ফোরণ ঘটায়। এতে ৬ নিরাপত্তাকর্মীর মৃত্যুর পাশাপাশি ২২ জন আহত হোন। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

আরো পড়ুন>> তীব্র ঠাণ্ডায় ইউক্রেনে বহু রুশ সেনার মৃত্যুর আশঙ্কা

অপর একটি সূত্র ডনকে জানিয়েছে, ওই অনুষ্ঠান থেকে ভিভিআইপিরা চলে যাবার পরপরও নিরাপত্তাকর্মীরা রাস্তাটি বন্ধ করে দেয়। কিন্তু একজন ব্যক্তি রাস্তা পার হওয়ার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাকে থামার নির্দেশ দিলে লোকটি গুলি চালায় এবং গ্রেনেড ছোঁড়ার চেষ্টা করে। নিরাপত্তাকর্মীরা তাকে নিবৃত্ত করার চেষ্টা করলে বিস্ফোরক ভর্তি জ্যাকেটে বিস্ফোরণ ঘটান। এতে হামলাকারীরও মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!