ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

৫ শহরের জন্য মস্কো খুলে দিয়েছে মানবিক করিডোর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:০২, ৮ মার্চ ২০২২
৫ শহরের জন্য মস্কো খুলে দিয়েছে মানবিক করিডোর
ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন করে ইউক্রেনের যুদ্ধকবলিত এলাকাগুলোতে যুদ্ধবিরতি ঘোষণা করেছে। এ ঘোষণার আওতায় ইউক্রেনের পাঁচ শহর কিয়েভ, খারকিভ, মারিয়াপল, চেরহিনভ ও সুমি থেকে বেসামরিক লোকজন নিরাপদে তাদের পছন্দমতো জায়গায় চলে যেতে পারবে। ইউক্রেনের পক্ষ থেকে নিরাপদ মানবিক করিডোর খুলে দেয়ার খবর নিশ্চিত করা হয়েছে।

এর আগে, জাতিসংঘে নিয়োজিত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, স্থানীয় সময় মঙ্গলবার সকালে ইউক্রেনে অস্ত্র বিরতিতে যাবে তার দেশ। কিয়েভ, চেরনিহভ, সুমি ও মারিওপোল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে মানবিক করিডর খুলে দেয়া হবে। যেখানে খুশি সেখানেই যেতে পারবেন তারা। রুশ বার্তা সংস্থা স্পুৎনিক মানবিক করিডোর খুলে দেয়ার কথা নিশ্চিত করেছে।

সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক শেষে ভ্যাসিলি নেবেনজিয়া মস্কো সময় মঙ্গলবার সকাল ১০টা থেকে এ অস্ত্রবিরতি কার্যকর হওয়ার কথা বলেছিলেন। তিনি বলেন, এ প্রস্তাবের আওতায় বেসামরিক নাগরিকদের সরিয়ে রাশিয়া কিংবা রাশিয়ার ভূখণ্ডে পাঠানোর বাধ্যবাধকতা থাকছে না। তবে কত সময়ের জন্য আজকের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে তা পরিষ্কার নয়।

আরো পড়ুন: নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা, নিহত ৬২

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, ইউক্রেনীয় বেসামরিক নাগরিকদের রাশিয়া ও বেলারুশে সরিয়ে নেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি।

সোমবার নেবেনজিয়া বলেন, কিয়েভের পশ্চিম দিকে অবস্থিত ইউক্রেনীয় শহরগুলোর বাসিন্দাদেরও নিরাপদে সরিয়ে নেয়ার প্রস্তাব দেয়া হয়েছে। এসব মানুষ কোথায় যেতে চান, সেটি তারা তাদের পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নেবেন।

ইউক্রেনে রুশ হামলা ১৩তম দিনে গড়িয়েছে। হামলার মধ্যেই সোমবার ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা তৃতীয় দফা বৈঠক করেন। সামান্য অগ্রগতির মধ্যদিয়ে এ বৈঠক শেষ হয়। আজ চতুর্থ দফা সমঝোতা বৈঠক হওয়ার কথা। আজকের বৈঠক থেকে আসবে বলে রাশিয়া আশা প্রকাশ করেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: ইউক্রেন
লিংক সফলভাবে কপি হয়েছে!