ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

লড়াইয়ের মাঝে ফুরালো গাড়ির তেল, যা ঘটলো দুই রুশ সেনার ভাগ্যে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৬, ১ মার্চ ২০২২
লড়াইয়ের মাঝে ফুরালো গাড়ির তেল, যা ঘটলো দুই রুশ সেনার ভাগ্যে
ছবি: সংগৃহীত

যত সময় যাচ্ছে ইউক্রেনে প্রবল প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে রুশ সেনাদের। এরই মধ্যে ইউক্রেন দাবি করেছে প্রায় সাড়ে পাঁচ হাজার রুশ সেনাকে খতম করেছে তারা। বহু সেনাকে বন্দি বানানো হয়েছে। যদিও রাশিয়া সেই দাবি নস্যাৎ করেছে। সেনা হত্যার দাবি এবং পাল্টা দাবির মধ্যেই ইউক্রেনের একটি ঘটনা ভাইরাল হয়েছে। সে দেশের সাংবাদিক ইলিয়া পোনোমারেঙ্কো দুই রুশ সেনার একটি ছবি টুইট করেছেন। সেখানে তার দাবি, এই দুই রুশ সেনাকে বন্দি বানানো হয়েছে।

পোনোমারেঙ্কোর দাবি, খারকিভে হামলা চালানোর সময় মাঝপথেই এই দুই রুশ সেনার গাড়ির তেল ফুরিয়ে যায়। তখন তারা সেখানকার একটি থানায় গাড়ির জ্বালানির জন্য সাহায্য চাইতে যান। যাদের ঘরে ঢুকে হামলা চালাচ্ছে, তাদের কাছেই সাহায্য! দুই রুশ সেনাকে দেখামাত্রই ঘিরে ধরে পুলিশ। তারপর ওই দু’জনকে যুদ্ধবন্দি বানানো হয়েছে।

আরো পড়ুন> ইউক্রেন ইস্যুতে কিম জং উনকে পাশে পেলেন পুতিন

আরো একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। কিভে হামলা চালাতে গিয়ে মাঝপথেই খারাপ হয়ে যায় রুশ সেনাদের একটি ট্যাঙ্ক। সেটিকে ঘিরে তারা দাঁড়িয়েছিলেন। সে সময় রাস্তা দিয়ে এই ইউক্রেনীয় গাড়িচালক যাচ্ছিলেন। গাড়ি থামিয়ে ঠাট্টা করে তিনি বলেন, ‘‘আমার গাড়ি দিয়ে ট্যাঙ্ক টেনে নিয়ে গিয়ে রাশিয়ায় পৌঁছে দেব নাকি!’’ সেই ভিডিও ভাইরাল হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!