ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

‘ইউক্রেনের আকাশসীমা রাশিয়ার পূর্ণ নিয়ন্ত্রণে’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৫১, ২৫ ফেব্রুয়ারি ২০২২
‘ইউক্রেনের আকাশসীমা রাশিয়ার পূর্ণ নিয়ন্ত্রণে’
ছবি: সংগৃহীত

ইউক্রেনের আকাশসীমা পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। এমন দাবি করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তা। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে।

পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তা জানান, আকাশসীমা নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই ইউক্রেনের কাছে। যেসব ব্যবস্থা আছে তা এক নিমিষেই মিটিয়ে দিয়েছে রুশ বাহিনী। এখন ইউক্রেনে প্রতিরোধ গড়ে তোলার মতো কোনো বাহিনী অবশিষ্ট নেই। দেশটির আকাশসীমা এখন পুরোপুরি রাশিয়ার দখলে।

শুক্রবার ভোর থেকে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় ভোর ৪টা থেকে এই হামলা শুরু হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ইউক্রেনে রুশ সামরিক অভিযানের দ্বিতীয় দিনে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।আমরা নিজেরাই ইউক্রেনকে রক্ষা করছি- উল্লেখ করে প্রেসিডেন্ট জেলেনস্কি পশ্চিমের মিত্রদের রুশ হামলা থামাতে আরো কার্যকর ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।

এর আগে, রুশ বাহিনীর হামলায় অন্তত ১৩৭ জন ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছেন। এছাড়া ৩১৬ জন সৈন্য আহত হয়েছেন বলেও দাবি করেন ভলোদিমির জেলেনস্কি।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!