ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

যুদ্ধের মধ্যে ইউক্রেনে আবেগঘন এক জুটির ছবি ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৭, ২৫ ফেব্রুয়ারি ২০২২
যুদ্ধের মধ্যে ইউক্রেনে আবেগঘন এক জুটির ছবি ভাইরাল
ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। ইউক্রেনের আকাশে বারুদের গন্ধ। রাজধানী কিয়েভ যেন এক ভীতির শহর। আর এরই মধ্যে ভাইরাল হয়েছে এক জুটি।

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের মধ্যে ফেসবুকে হঠাৎ ভাইরাল হয়েছে এক জুটির বিদায়-মুহূর্তের ছবি। 

ঐ ছবিতে দেখা যায়, দুজন দুজনের দিকে নিষ্পলকভাবে তাকিয়ে রয়েছেন। সেই দৃষ্টিতে লুকিয়ে রয়েছে কত না বলা প্রতিশ্রুতি। সম্ভবত সেই আবেগে ভেসেই এ ছবি ছেয়ে গেছে ফেসবুকে।

সেই ছবির চার লাইনের আবেগঘন ক্যাপশন বিশ্ববাসীর হৃদয়কে আবেগমথিত করেছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র থেকে বাঁচতে মানুষ আশ্রয় নিচ্ছেন শহরের মেট্রো স্টেশনে। 

এরই মাঝে সেই আতঙ্কের ছবি দেখছেন সারা বিশ্বের মানুষ। আর তারই মাঝে জ্বলজ্বল করছে ভালবাসা!

‘আমাদের ফের কবে দেখা হবে?

যুদ্ধ শেষের বছর খানেক পর...

যুদ্ধ কবে শেষ হবে?

যবে ফের আমাদের দেখা হবে...

এ ছবিটি আদতে এক আন্তর্জাতিক সংবাদ সংস্থার তোলা। রাশিয়া-ইউক্রেনের রাজনৈতিক সঙ্ঘাতের জেনে যে নৃশংসতার ছবি চারদিকে ছেয়ে গিয়েছে, তার মধ্যেই এ ভালবাসার ছবি যেন মানবতার একমাত্র আশার আলো। তাই দ্রুত ছবিটি ছেয়ে গেছে নেটমাধ্যমে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!