ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

রাশিয়ার ৫টি বিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৮, ২৪ ফেব্রুয়ারি ২০২২
রাশিয়ার ৫টি বিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের
ছবি: সংগৃহীত

রাশিয়ার পাঁচটি বিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ‘দ্য জেনারেল স্টাফ অব দ্য ইউক্রেন আর্মড ফোর্স’। তবে বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে রাশিয়া।

ইউক্রেনীয় বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ‘শান্ত থাকুন আর ইউক্রেনীয় রক্ষাকারীদের ওপর ভরসা রাখুন।’ ইউক্রেনের সেনাবাহিনীর দাবি বিচ্ছিন্নতাবাদী লুহানস্ক অঞ্চলে রাশিয়ার প্লেন ও হেলিকপ্টার ভূপাতিত করা হয়।

আরো পড়ুন: ইউক্রেনের রাজধানীতে দফায় দফায় বিস্ফোরণ

ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, প্রতিবেশি বেলারুশ থেকে ইউক্রেনে প্রবেশ করছে রুশ বাহিনী। বেলারুশের সহায়তায় রুশ বাহিনী কামানের গোলা বর্ষণ করছে বলেও জানায় বাহিনীটি।

সীমান্তরক্ষী বাহিনীর দাবি তারা রুশ হামলা প্রতিহতের চেষ্টা অব্যাহত রেখেছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

অন্যদিকে রাশিয়া দাবি করেছে তারা ইউক্রেনের বিমান ঘাঁটি ও তাদের আকাশ প্রতিরক্ষা ধ্বংস করেছে।

উল্লেখ্য, যৌথ মহড়ার অংশ হিসেবে বেলারুশে মোতায়েন করা হয় রুশ সেনা।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: ইউক্রেন
লিংক সফলভাবে কপি হয়েছে!