ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ইন্দোনেশিয়ায় সৈকতের জোয়ারের ভেসে ১০ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩:১৫, ১৩ ফেব্রুয়ারি ২০২২
ইন্দোনেশিয়ায় সৈকতের জোয়ারের ভেসে ১০ জনের প্রাণহানি
ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের পায়ানগান সৈকত; ছবিঃ সংগৃহীত

ইন্দোনেশিয়ায় সমুদ্র সৈকতে জোয়ারের ঢেউয়ে ভেসে যাওয়ায় অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। আজ রবিবার ভোররাতে ধ্যানরত একদল লোকের উপর জোয়ারের ঢেউয়ে প্রাণহানির ঘটনা ঘটে।

জানা যায়, পূর্ব জাভা প্রদেশের পায়ানগান সৈকতে ২৩ জনের দলটি মধ্যরাতের পরপর হাত ধরাধরি করে ধ্যান করছিল বলে জানা গেছে। খবর এএফপি, বাসসের।

স্থানীয় পুলিশ প্রধান হেরি পুরনোমো টিভি ওয়ানকে বলেছেন, “তারা সমুদ্রের খুব কাছাকাছি ছিল এবং জোয়ারের ঢেউ এসে তাদের ভাসিয়ে নিয়ে গেলে তারা আত্মরক্ষা করতে পারেনি।”

সমুদ্র থেকে ১০টি মৃতদেহ এবং ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ৪০ বছর বয়সী আরো একব্যক্তি এখনও নিখোঁজ রয়েছে।

হেরি পুরনোমো বলেন, মুসলিম প্রধান অঞ্চলে এই দলটি কি ধরনের আচার-অনুষ্ঠান পালন করছিল তা স্পষ্ট নয়। তবে, এই আচার অনুষ্ঠানের নেতৃত্বদানকারী আধ্যাত্মিক গুরু এই ঘটনায় বেঁচে যান এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

আরো পড়ুনঃ মার্কিন প্রেসিডেন্টের আদেশের বিরুদ্ধে আফগানিস্তানে বিক্ষোভ

আঞ্চলিক সামরিক কমান্ডার বাটারা পাঙ্গারিবুয়ান টিভি ওয়ানকে বলেছেন, সৈকতটি সাধারণত পাহারা দেওয়া হয় এবং অন্ধকার নেমে এলে তা বন্ধ রাখা হয়। তবে এই দলটি কোনো উপায়ে সেখানে প্রবেশ করেছিল।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ার সমুদ্র্র সৈকতে অধিক উচ্চতার জোয়ার ও শক্তিশালী ঢেউ সাধারণ ঘটনা হলেও সেখানে আগত লোকজনের নিরাপত্তা ব্যবস্থার অভাব রয়েছে। গত বছর পূর্ব জাভার মালাং জেলার একটি সমুদ্র সৈকতে ঢেউয়ের কবলে পড়ে দুই স্থানীয় পর্যটক মারা যায়। ২০১৯ সালে, ল্যাম্পুং প্রদেশের একটি সমুদ্র সৈকতে অবকাশ যাপন করতে গিয়ে পাঁচজন ঢেউয়ের কবলে পড়ে মারা গিয়েছিল। 

ডেইলি-বাংলাদেশ/AS
লিংক সফলভাবে কপি হয়েছে!