[ আন্তর্জাতিক ]
ভূমিকম্পে কাঁপল ভারতসহ তিন দেশ
ফাইল ফটো
আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ভূমিকম্প হয়েছে। এতে কেঁপে উঠেছে ভারতের বেশ কয়েকটি রাজ্যও। খবর এনডিটিভির।
ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার সকালের সৃষ্ট ভূমিকম্পে উত্তর ভারতের জম্মু ও কাশ্মীর, নয়ডা, দিল্লি ও আশপাশের শহরগুলো কেঁপে উঠেছে।
আরো পড়ুন>>> ১০ লাখ ব্যবহারকারী কমায় ফেসবুকের ক্ষতি ২৩০ বিলিয়ন ডলার
এদিকে ন্যাশনাল সেন্টার অব সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে। রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার।
স্থানীয় সময় শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে ভূমিকম্পের সঠিক সময় জানানো হচ্ছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আরো পড়ুন>>> সিরিয়ার তারতুস বন্দরে ভিড়ল রাশিয়ার উভচর যুদ্ধজাহাজ
গত জানুয়ারিতে আফগানিস্তানের হেরাথে একটি বড় ভূমিকম্প হয়। সেখানে কম্পনের মাত্রা এতটাই তীব্র ছিল যে ২৬ জনের মৃত্যু হয়েছিল।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ভূমিকম্প
লিংক সফলভাবে কপি হয়েছে!