ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

প্রকাশ্যে ট্রাম্পের বিরোধিতা করলেন পেন্স

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩৫, ৫ ফেব্রুয়ারি ২০২২
প্রকাশ্যে ট্রাম্পের বিরোধিতা করলেন পেন্স
ছবি: সংগৃহীত

২০২০ সালের নির্বাচনে জো বাইডনের জয়কে উল্টে দেয়ার অধিকার ছিল বলে দাবি করেছিল সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শুক্রবার ট্রাম্পের সাবেক মার্কিন ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স প্রকাশ্যে এ দাবি প্রত্যাখান করে বলেছেন, ট্রাম্পের এ ধারণা ভুল ছিল।

সংবাদমাধ্যম সিএনএনর তথ্যানুয়ায়ী, এ যাবৎকালের মধ্যে তার এসব বক্তব্যকে সবচেয়ে জোরালোভাবে প্রত্যাখান করলেন তারই ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। ট্রাম্প বলেছিলেন, নির্বাচনের ফল উল্টে দেয়ার ক্ষমতা তার আছে। তার এ বক্তব্যের জবাবে পেন্স বলেন, ট্রাম্প ভুল বলেছেন।

শুক্রবার ফ্লোরিডার ফেডারেলিস্ট সোসাইটির নামের ডানপন্থীদের একটি আইনি সংগঠনের অনুষ্ঠানে বক্তব্য দেন পেন্স। সেখানে তিনি বলেন, নির্বাচনের ফল বদলে দেওয়ার ক্ষমতা আমার নেই। এই প্রেসিডেন্সি জনগণের, এটা শুধুই যুক্তরাষ্ট্রের জনগণের। সত্যি বলতে, এখনো কোনো প্রথা নেই যে একজন ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত করতে পারেন। এমনকি  ২০২৪ সালে আমরা যখন জয়লাভ করব, তখনো সেই ফল বদলে দেওয়া অধিকার বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের থাকবে না।

আরো পড়ুন: ভিক্ষুকের ব্যাংক অ্যাকাউন্টে মিললো লাখ লাখ টাকা!

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদলীয় প্রার্থী জো বাইডেন জয়ী হন। পরাজিত হন রিপাবলিকান দলের ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জালিয়াতির ভুয়া অভিযোগ তুলে ট্রাম্প তার পরাজয় মানতে অস্বীকৃতি জানান। একইসঙ্গে তিনি বাইডেনের জয়ের সত্যায়ন ঠেকাতে নানা তৎপরতা চালান।

বাইডেনের জয়ের সত্যায়নে ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশন বসে। এই প্রক্রিয়া ঠেকাতে ট্রাম্পের উস্কানিতে তার উগ্র সমর্থকেরা কংগ্রেস ভবনে (ক্যাপিটল হিল) সহিংস হামলা চালান তার সমর্থকরা। অভিযোগ, ডোনাল্ড ট্রাম্পের কয়েকটি বক্তৃতা শোনার পরেই উত্তেজিত জনগণ ক্যাপিটল ভবন আক্রমণ করে। ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়। ১৩০ জন পুলিশ অফিসার আক্রান্ত হন। ক্যাপিটলের ভিতরে ঢুকে তছনছ করে দেওয়া হয় সবকিছু। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম এমন হামলার ঘটনা ঘটে।

ক্যাপিটলে হামলার পরে পুরো দেশেই তার প্রভাব পড়ে। নতুন প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানও কার্যত লৌহবলয়ের মধ্যে আয়োজিত হয়। ট্রাম্পের বিরুদ্ধে সে সময় দ্বিতীয়বার ইমপিচমেন্টের প্রস্তাব এনেছিল কংগ্রেস। এছাড়া ভাঙচুর, মারামারি ও হাতাহাতির ভয়াবহতার কারণে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই বুধবারের ঘটনাকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!