[ আন্তর্জাতিক ]
ইরানে দুই সমকামী যুবকের ফাঁসি কার্যকর
ছবি: মেহেরদাদ করিমপউ ও ফরিদ মোহাম্মদি
সমকামীতার দায়ে ইরানের উত্তর-পশিচমাঞ্চলে মারাঘে কারাগারে দুই যুবকের ফাঁসি কার্যকর করা হয়েছে।
দেশটির একটি মানবাধিকার সংগঠনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।
ইরান হিউম্যান রাইটস মনিটর নামে মানবাধিকার সংগঠনটি জানায়, কারাগারটিতে বন্দি থাকা দুই যুবক মেহেরদাদ করিমপউ এবং ফরিদ মোহাম্মদিকে গত রোববার মারাঘে কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
আরো পড়ুন>> ইউক্রেন সংকটের মধ্যেই চীন সফরে পুতিন
সমকামিতার অভিযোগে দীর্ঘ ৬ বছর আগে তাদের গ্রেফতার করা হয়।
এ নিয়ে চলতি বছরে প্রথম মাসেই ইরানে ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
মানবাধিকার সংস্থাগুলো বলছে, এ সংখ্যা গত বছরের জানুয়ারির তুলনায় ৩১ জন বেশি।
ইরানের আইনে সমকামিতা একটি শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!