ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎই বাসের চাকার নিচে ঝাঁপ যুবকের!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৪৭, ৩০ জানুয়ারি ২০২২
দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎই বাসের চাকার নিচে ঝাঁপ যুবকের!
ছবি: সংগৃহীত

রাস্তায় থাকা সিসিটিভির সৌজন্যে মাঝে মধ্যেই এমন কিছু ভিডিও সামনে আসে যা রেকর্ড না হলে বিশ্বাস করাই কঠিন হয়ে যায়। ভাইরাল হওয়ার সুবাদে মুহূর্তের মধ্যে তা পৌঁছে যায় প্রতিটি মানুষের কাছে। সম্প্রতি এমনিই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যা দেখে রীতিমতো হইচই পড়ে গিয়েছে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক যুবক হঠাৎই সামনে আসা একটি বাসের নিচে ঝাঁপ দেন। শুধু তাই নয়, ঘটনার দ্রুততায় বাসটির চাকাও চলে যায় তার শরীরের ওপর দিয়েই। তৎক্ষণাৎ চালক ব্যাপারটি অনুধাবন করতে পেরে বাসটিকে থামাতে সক্ষম হন। পাশাপাশি, বাস থেকে সাহায্যের জন্য নেমে আসেন যাত্রীরাও।

আরো পড়ুন>> বেইজিংয়ে দেড় বছরের মধ্যে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড

ভারতের মধ্যপ্রদেশের হাড়হিম করা ওই ভিডিওটি দেখে শিউরে উঠেছেন সকলেই। কেন হঠাৎ করে ওই যুবক এমন কান্ড ঘটালেন তা জানতে স্বভাবতই আগ্রহী হয়ে ওঠেন সকলে। এই প্রসঙ্গে ওই যুবকের চাচা নরেন্দ্র সেন জানিয়েছেন যে, মানসিক অবসাদে ভুগছিলেন ওই যুবক। পাশাপাশি, মোবাইল গেমের প্রতিও আসক্তি ছিল তার।

এমনকি, তিনি বাড়ি থেকে বেপাত্তা ছিলেন বলেও জানা গিয়েছে। যদিও, ভয়ঙ্কর এই ঘটনার পরেও সৌভাগ্যক্রমে বেঁচে যান তিনি। আপাতত, হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

ভিডিওটি দেখুন:

সূত্র: বাংলা হান্ট

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!