ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

এবার দুবাই এক্সপোতে হামলার হুমকি দিল ইয়েমেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:১০, ২৬ জানুয়ারি ২০২২
এবার দুবাই এক্সপোতে হামলার হুমকি দিল ইয়েমেন
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যকেন্দ্র দুবাইয়ের এক্সপোতে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের হুথিরা আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। মঙ্গলবার ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

তিনি বলেছেন, ইয়েমেনের ওপর যদি সংযুক্ত আরব আমিরাতের ধ্বংসাত্মক হামলা বন্ধ না হয় তাহলে দুবাই এক্সপো-২০২০ পরবর্তী লক্ষ্য বস্তু হতে পারে।

জেনারেল সারি তার টুইটার পোস্টে বলেন, আমরা আপনাদেরকে পরামর্শ দিচ্ছি আপনারা আপনাদের গন্তব্য পরিবর্তন করুন, না হলে ক্ষতিগ্রস্ত হবেন।

আরো পড়ুন: বিশ্বে করোনা শনাক্ত বেড়েছে, মৃত্যু ছাড়াল ৫৬ লাখ 

জেনারেল সারির এই টুইটার পোস্টকে বিশেষজ্ঞরা সংযুক্ত আরব আমিরাত সরকার এবং বিদেশি অংশগ্রহণকারী সবার জন্য হুঁশিয়ারি সংকেত হিসেবে বিবেচনা করছেন।

এর আগে গত ১৭ জানুয়ারি এবং ২৪ জানুয়ারি দুই দফা ইয়েমেনেল সামরিক বাহিনী সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি এবং দুবাইয়ের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!