ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ক্ষেপণাস্ত্র ছুড়ে আমিরাতের ড্রোন ভূপাতিত করলো ইয়েমেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:০১, ১২ জানুয়ারি ২০২২
ক্ষেপণাস্ত্র ছুড়ে আমিরাতের ড্রোন ভূপাতিত করলো ইয়েমেন
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের সেনাবাহিনী।শত্রুতামূলক তৎপরতার কারণে এটিকে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, ইয়েমেনের দক্ষিণের শাবু প্রদেশের আকাশে একটি গোয়েন্দা ড্রোন শনাক্ত করার পর সেটিকে ধ্বংস করা হয়েছে। এটি ধ্বংস করতে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। শত্রুতামূলক তৎপরতার কারণে এটিকে ভূপাতিত করা হয়।

গত কয়েক মাসে বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করেছে ইয়েমেনের সেনাবাহিনী। এর মধ্যে সৌদি আরবের অ্যাটাক ড্রোনও রয়েছে।
২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব এবং তার কয়েকটি মিত্র দেশ ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে আসছে।

সৌদি আগ্রাসনে ইয়েমেনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে লক্ষ্য হাসিল করতে পারেনি আগ্রাসী জোট। কারণ প্রথম থেকেই হুথি আনসারুল্লাহ সমর্থিত ইয়েমেনের সশস্ত্র  বাহিনী আগ্রাসী জোটকে বেশ ভালোভাবেই মোকাবেলা করছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!