ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ছোট্ট শিশুকে একসঙ্গে পাঁচ কুকুরের আক্রমণ!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৬, ৩ জানুয়ারি ২০২২
ছোট্ট শিশুকে একসঙ্গে পাঁচ কুকুরের আক্রমণ!
ছবি: সংগৃহীত

ফাঁকা গলি দিয়ে ছুটে আসছিল চার বছরের একটি শিশু। তার পিছু পিছু তাড়া করছিল পাঁচটি কুকুর। এরপর কুকুরগুলো হামলা করে শিশুটির ওপর। তার মাথায় মুখে, পায়ে, হাতে কামড়াতে শুরু করে। সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের অঞ্জলী বিহার কলোনি এলাকায় এ ঘটনা ঘটেছে। শিশুটিকে একা পেয়ে কুকুরের দলের এই হামলে পড়ার দৃশ্য ধরা পড়েছে ঘটনাস্থলের পাশেই থাকা একটি সিসিটিভি ক্যামেরায়।

ভিডিতে দেখা যায়, কুকুরের হাত হাত থেকে বাঁচতে দৌড়াতে শুরু করে শিশুটি। তার পিছু ধাওয়া করে প্রাণীগুলো। এরপরই একটি ফাঁকা জায়গায় শিশুটির ওপর ঝাঁপিয়ে পড়ে তারা। নৃশংসভাবে মুখে, মাথায়, হাতে, পায়ে কামড় দিতে শুরু করে পাগলের মতো।

হঠাৎ এক ব্যক্তি শিশুর চিৎকারের আওয়াজ পেয়ে কুকুরগুলোর দিকে তেড়ে যায়। সময়মতো ওই ব্যক্তি সেখানে হাজির হয়ে কুকুরগুলোকে না তাড়ালে হয়তো মৃত্যু হতো শিশুটির। আহত শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় থানার এক পুলিশ কর্মকর্তা জানান, তিনি ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। তবে এখনও কেউ অভিযোগ দায়ের করেননি।

মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের রাস্তার কুকুর ক্রমশই আতঙ্কে পরিণত হয়েছে। গত বছর ভোপালের কোহেফিজা এলাকায় সাত বছর বয়সী এক শিশুর ওপর হামলে পড়ে রাস্তার কুকুর। এসময় শিশুটির মা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও বাচ্চাটির ওপর চড়াও হয়।

ভিডিওটি দেখুন:

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!