ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

করোনায় বিশ্বে মৃত্যু ও শনাক্ত কমেছে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৩, ২ জানুয়ারি ২০২২
করোনায় বিশ্বে মৃত্যু ও শনাক্ত কমেছে
ফাইল ফটো

করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে দৈনিক মৃত্যুর সংখ্যা আরো কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৭৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ১১ লাখ ৮৫ হাজার ২৩৭ জন। এ নিয়ে বিশ্বে করোনায় এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেঁড়ে দাঁড়ালো ২৮ কোটি ৯৬ লাখ ৬২ হাজার ২২৯ জন। আর মোট মৃত্যুর সংখ্যা ৫৪ লাখ ৫৬ হাজার ৮৭৪ জন।

রোববার (২ জানুয়ারি) করোনা আক্রান্ত, মৃত্যু ও শনাক্তের হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

গত একদিনে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে ফ্রান্সে। দেশটিতে নতুন করে ২ লাখ ১৯ হাজার ১২৬ জন আক্রান্ত হয়েছে। একই সময়ে ১১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২৩ হাজার ৮৫১ জন। আর শনাক্তের সংখ্যা ১ কোটি ১ লাখ ৯১ হাজার ৯২৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে যুক্তরাজ্য। দেশটিতে নতুন করে ১ লাখ ৬২ হাজার ৫৭২ জন আক্রান্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ১৫৪ জনের। এতে দেশটিতে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৮ জন। আর মোট শনাক্ত ১ কোটি ৩১ লাখ ৪৫৮ জন।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে ১ লাখ ৬১ হাজার ৩৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ২৫৭ জনের। এ নিয়ে করোনাভাইরাসে শনাক্ত ও মৃত্যুতে শীর্ষে অবস্থান করা দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৮ লাখ ৪৭ হাজার ১৬২ জনের। শনাক্ত ৫ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার ৫১৯ জন।

গত একদিনে রাশিয়াতে ৮৪৭ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ১৯ হাজার ৭৫১ জন। এতে দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ কোটি ৫ লাখ ১৯ হাজার ৭৩৩ জন।

গত ২৪ ঘণ্টায় ইতালিতে নতুন করে ১ লাখ ৪১ হাজার ২৬২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১১১ জনের।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!