ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

সৈকতে ঘুরতে গিয়ে কাঁকড়া খেয়ে প্রাণ গেল তরুণীর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:০১, ২৪ ডিসেম্বর ২০২১
সৈকতে ঘুরতে গিয়ে কাঁকড়া খেয়ে প্রাণ গেল তরুণীর
ফাইল ছবি

সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে কাঁকড়া খাওয়ার একপ্রকার রীতি হয়ে দাঁড়িয়েছে। অনেকের পছন্দের খাবারও এটি। তবে এই কাঁকড়াই মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে কারও কারও জন্য। এবার কাঁকড়া খেয়ে মৃত্যু হল ১৮ বছরের এক তরুণীর।

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের সৈকত শহর দীঘায় এমন ঘটনা ঘটেছে। মৃত কিশোরীর নাম ঋত্বিকা ভগত (১৮)। কাঁকড়া খাওয়ার পরই শ্বাসকষ্ট শুরু হয়েছিল তার। এরপর হাসপাতালে নিয়েও বাঁচানো যায়নি তাকে।

পরিবারের সঙ্গে দিঘায় বেড়াতে এসেছিলেন ঋত্বিকা। সমুদ্র সৈকত ঘোরার পর রাতে একটি হোটেলে খেতে যান তারা। সে সময়ই সামান্য কাঁকড়া খেয়েছিলেন তিনি। শুক্রবার ভোর থেকে আচমকা শ্বাসকষ্ট শুরু হয় ঋত্বিকার। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই তার মৃত্যু হয়।

ঋত্বিকার প্রতিবেশী রাজীব পাল বলেছেন, ঋত্বিকার বরাবরই অ্যালার্জির সমস্যা ছিল। চিকিৎসাও চলছিল। তবে দিঘায় বেড়াতে এসে হোটেলে সামান্যই কাঁকড়া খেয়েছিল। কাঁকড়া খেয়ে অ্যালার্জির কারণেই ওই কিশোরীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

গত ২১ নভেম্বর দিঘায় বেড়াতে এসে একইভাবে কাঁকড়া খেয়ে প্রাণ গিয়েছিল বেহালার সৌম্যদীপের।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!