ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ফিল্মি কায়দায় চুম্বন দিয়ে প্রেমিকের বুকে গুলিবর্ষণ সুন্দরী প্রেমিকার

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৩:৩৯, ১৬ ডিসেম্বর ২০২১
ফিল্মি কায়দায় চুম্বন দিয়ে প্রেমিকের বুকে গুলিবর্ষণ সুন্দরী প্রেমিকার
মনীষা খাতুন- ছবি: সংগৃহীত

প্রেম কখনো কখনো ভয়ংকর হতে পারে তার জলজ্যান্ত প্রমাণ করেছেন এক সুন্দরী প্রেমিকা। প্রেমিককে ডেকে গভীর আলিঙ্গন করেন। এরপর প্রেমিককে ফিল্মি কায়দায় চুম্বন করেন প্রেমিকা। কিন্তু চুম্বনের রেশ না কাটতেই প্রেমিকের বুকে গুলিবর্ষণ করেন প্রেমিকা।

বুধবার রাতে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে।

আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনে জানানো হয়, অভিযুক্ত প্রেমিকার নাম মনীষা খাতুন। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তিনি।

আনন্দবাজার পত্রিকাকে পুলিশ জানায়, বর্ধমানের কাটোয়া শহরের কেশিয়া মাঠপাড়ার বাসিন্দা লালচাঁদ শেখের সঙ্গে বাগানেপাড়ার মনীষা খাতুনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় তিন বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক ছিল। কিন্তু সম্প্রতি তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়। মনীষাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান তিনি। একপর্যায়ে কাটোয়া ছেড়ে ঝাড়খণ্ডেও চলে গিয়েছিলেন প্রেমিকা মনীষা।

পুলিশ আরো জানায়, দিন দু’য়েক আগেই ঝাড়খণ্ড থেকে কাটোয়ায় ফিরে আসেন মনীষা। বুধবার রাত সাড়ে ৮টায় কাটোয়ার সার্কাস ময়দানের একটি গলিতে লালচাঁদকে দেখা করতে আসতে বলেন তিনি। এরপর ফিল্মি কায়দায় চুম্বন করে বুকে গুলি চালিয়ে দেন। গুলি লালচাঁদের জ্যাকেট ভেদ করে পেট ঘেঁষে বেরিয়ে যায়। অল্পের জন্য বেঁচে যান লালচাঁদ। এরই মধ্যেই কাটোয়া থানায় অভিযোগ করেছেন লালচাঁদ। প্রেমিকা মনীষা খাতুনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!