ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

দুর্লভ পাহাড়ি গরিলার দুই শাবকের জন্ম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩:২৮, ১৮ নভেম্বর ২০২১
দুর্লভ পাহাড়ি গরিলার দুই শাবকের জন্ম
ছবি: সংগৃহীত

আফ্রিকান দেশ ডি আর কঙ্গোতো দুর্লভ প্রজাতির দুই পাহাড়ি গরিলার শাবক জন্ম নিয়েছে। সম্প্রতি দেশটির ভিরুঙ্গা ন্যাশনাল পার্কে জন্ম নেয় এ দুই গরিলা। 

বুধবার এক টুইটার বার্তায় পার্ক কর্তৃপক্ষ ঘোষণা করেছে, ১৫ নভেম্বর ‘উইলুংগুলা পরিবার’ ছেলে এবং ‘হাম্বা পরিবার’ একটি মেয়ে গরিলা জন্ম দিয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে গরিলার জন্মের সংখ্যা এ নিয়ে ১৬-তে দাঁড়িয়েছে।

পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, বিপন্ন প্রজাতির এই প্রাণী যখন বিলুপ্তির পথে এমন সময় দুটি বাচ্চা জন্মানো নেওয়াটা আনন্দের। বিশেষজ্ঞরা অনেক বছর ধরেই পাহাড়ি গরিলা সংরক্ষণের চেষ্টা চালিয়ে আসছে। এই ভিরুঙ্গা পার্ক গরিলার জন্য আদর্শ স্থান হলেও গত কয়েক দশক ধরে সংঘাতের কারণে হুমকির মুখে বন্যপ্রাণীরাও। 

গত ৪০ বছরে পাহাড়ি গরিলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে উগান্ডা এবং রুয়ান্ডায়। পার্ক কর্তৃপক্ষের সবশেষ তথ্যমতে, ২০১৬ সালে এই সংখ্যা ২৮৬ পৌঁছায়। আর ২০২১ সালের মাঝামাঝিতে গরিলার সংখ্যা ৩৫০-এ দাঁড়িয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/AN
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!