[ আন্তর্জাতিক ]
উগান্ডায় রেস্টুরেন্টে বিস্ফোরণ, নিহত ২
ছবি: সংগৃহীত
উগান্ডার রাজধানী কাম্পালার কাছে একটি জনপ্রিয় রেস্টুরেন্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। কোমামবোগা এলাকার দিগিদা ইটিং পয়েন্টে বিস্ফোরণের ঘটনা ঘটে।
দেশটির পুলিশের মুখপাত্র ফ্রেড ইনানগা এক বিবৃতিতে জানিয়েছেন, বিস্ফোরণের পর ওই এলাকা ঘিরে রাখা হয়েছে। বম্ব স্কোয়ার্ডের সদস্যসহ একটি বিশেষ যৌথ টিম তথ্য সংগ্রহ করছে।
এই ঘটনার সঙ্গে আন্তর্জাতিক কোনো সংগঠন জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সাধারণ মানুষকে আমরা শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। কিভাবে এই বিস্ফোরণের ঘটল তা খুঁজে বের করতে হবে।
উল্লেখ্য, দেশটিতে বিস্ফোরণে ঘটনা এমন সময় ঘটল যখন কিছু সংবাদমাধ্যম যুক্তরাজ্য উগান্ডায় থাকা তাদের নাগরিকদের আগেই হামলার বিষয়ে সতর্ক করেছিল।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!