[ আন্তর্জাতিক ]
দুর্ঘটনার শিকার ল্যাম্বরগিনি পড়ে আছে রাস্তায়, মালিক খুঁজছে পুলিশ
ছবি: সংগৃহীত
বিশ্বের বিলাসবহুল ও দামি গাড়ির মধ্যে অটোয়া ল্যাম্বোরগিনি স্পোর্টস কার অন্যতম। এগুলোর দামও আকাশচুম্বী। তাই দুর্ঘটনার শিকার হলে কেউ এই গাড়ি ফেলে যাবেন সড়কে এটা অস্বাভাবিক বটে। তবে যখন এরকম ঘটনা ঘটবে তা সবার নজর কাড়বে এটিই স্বাভাবিক। সম্প্রতি কানাডার মন্ট্রিল সড়কে একটি ল্যাম্বরগিনি গাড়ির ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এর চেয়েও আশ্চর্যের বিষয় ছিল গাড়ির মালিক দুর্ঘটনার পর তার দামি গাড়িটি রাস্তার মাঝখানে ফেলে রেখে চলে যান। যার ভিডিও নজর কেড়েছে সবার।
বর্তমানে পুলিশ দুর্ঘটনার বিষয়টি তদন্ত করছে এবং এ গাড়ির মালিককে খুঁজছে। এ ঘটনায় কেউ আহত হয়নি। তবে ঘটনাস্থলে গাড়ির ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, গাড়ির পেছনের অংশ পুরোপুরি ভেঙে গেছে এবং খুলে গেছে গাড়ির একটি চাকা। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে গাড়িটি।
মন্ট্রিল পুলিশের বরাত দিয়ে সিটিভি নিউজ জানিয়েছে, তারা গত সপ্তাহে মধ্যরাতে একটি দুর্ঘটনার বিষয়ে অবগত হন। এক প্রত্যক্ষদর্শী বলেন, তিনি গাড়িটি রাত ১০ টার দিকে যেতে দেখেছিলেন। তখন ড্রাইভার অদ্ভুতভাবে গাড়ি চালাচ্ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!