ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

রাশিয়ায় প্লেন বিধ্বস্ত, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৪, ১০ অক্টোবর ২০২১
রাশিয়ায় প্লেন বিধ্বস্ত, নিহত ১৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার এল-৪১০ মডেলের একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে ১৬ জন নিহত হয়েছেন। প্লেনটিতে ২৩ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

দেশটির জরুরি সহায়তা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় রোববার সকাল ৯টা ২৩ মিনিটে রাশিয়ার মধ্যাঞ্চলের তাতারস্তানে এ দুর্ঘটনা ঘটে। এতে ১৬ জন নিহত হন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, সাতজনকে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুই পাইলটও রয়েছেন।

চলতি বছর সেপ্টেম্বরে একই ধরনের দুর্ঘটনায় সাইবেরিয়ায় চারজন নিহত ও ১২ জন আহত হন। ১৯৭০ সালে চেক প্রজাতন্ত্র দুই ইঞ্জিন বিশিষ্টি স্বল্প দূরত্বে পরিবহনযোগ্য এল-৪১০ টার্বোলেড বিমানটি তৈরি করে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!