ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

মার্কিন যুদ্ধজাহাজকে ইরানের স্পিডবোটের ধাওয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৪৮, ৮ অক্টোবর ২০২১
মার্কিন যুদ্ধজাহাজকে ইরানের স্পিডবোটের ধাওয়া
ছবি: সংগৃহীত

পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের পতাকাধারী একটি জাহাজকে ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) স্পিডবোট ধাওয়া করেছে।

বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এই খবর প্রকাশ করেছে।

আইআরজিসি’র একটি স্পিডবোট থেকে ধারণকৃত ভিডিওতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের পতাকাধারী একটি জাহাজকে আইআরজিসি’র স্পিডবোট আটকাচ্ছে। ভিডিওটিতে ফার্সি ভাষায় বলতে শোনা যায়, ‘তাদের ধর।’ তবে কখন এই ঘটনা ঘটেছে খবরে সেটা বলা হয়নি।

এদিকে মার্কিন নৌবাহিনীর অন্যতম মুখপাত্র কমোডর তিমোথি হকিন্স বলেছেন, গত দুই দিনে ইরানের সঙ্গে কোনো অনিরাপদ মুখোমুখি হওয়ার ঘটনা ঘটেছে এমন তথ্য তিনি জানেন না।

সংবাদমাধ্যম আল-আরাবিয়ার খবরে বলা হয়েছে, এমন এক সময় এই ঘটনা ঘটল যখন পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু উত্তেজনা সমাধান করতে গত এপ্রিল মাস থেকে ভিয়েনায় পাঁচ শক্তিশালী দেশের সঙ্গে ছয় দফা সংলাপে বসেছিল। তবে ওই সংলাপ থেকে চুক্তিতে পৌঁছানোর মতো ফলাফল আসেনি।

উল্লেখ্য, গত মে মাসে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছিল, হরমুজ প্রণালীতে তাদের একটি যুদ্ধ জাহাজের দিকে ইরানের আটটি দ্রুত গতির স্পিডবোট ধেয়ে আসছিল। তবে ইরান এই ঘটনা অস্বীকার করে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!