ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

কানাডায় পুড়ে ছাই আরো দুই গির্জা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৯, ২৭ জুন ২০২১
কানাডায় পুড়ে ছাই আরো দুই গির্জা
ছবি: সংগৃহীত

কানাডার পশ্চিমাঞ্চলে দুটি গির্জায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।

কানাডার সরকারি কর্মকর্তারা বলছেন, দুই গির্জার ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনাকে সন্দেহজনক হিসেবে বিবেচনা করছেন কর্মকর্তারা।

তারা বলেন, এর আগে গত সোমবার দেশটির আরো দুই গির্জায় আগুন লেগেছিল। গতকালের ঘটনাসহ এক সপ্তাহের ব্যবধানে চারটি গির্জা পুড়ে ছাই হয়ে গেল। বিষয়টি সত্যিই প্রশ্ন জাগানিয়া।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!