ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

খাবারে সালাদ দিতে দেরি হওয়ায় স্ত্রীকে কুপিয়ে খুন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:০১, ২ জুন ২০২১
খাবারে সালাদ দিতে দেরি হওয়ায় স্ত্রীকে কুপিয়ে খুন
ছবি: সংগৃহীত

গরম খাবারের সঙ্গে সালাদ দিতে দেরি হওয়ার ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে ভারতের এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় আহত হয়েছেন ওই দম্পতির ছেলেও।

সোমবার (৩১ মে) উত্তরপ্রদেশের শামলিতে এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অভিযুক্ত মুরলীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই তিনি পলাতক আছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Advertisement

স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিন রাতেই মুরলীর পাতে সালাদ দেয়া ছিল আবশ্যিক। সোমবার রাতে তাকে খেতে দেন স্ত্রী। এরপর অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন। ফলে দেরি সালাদ দিতে দেরি হয়ে যায়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়া চরম মাত্রায় পৌঁছলে মুরলী হঠাৎই একটি ধারাল অস্ত্র দিয়ে স্ত্রীকে কোপাতে শুরু করেন। ছেলে বাধা দিতে গেলে তাকেও আঘাত করেন মুরলী।

চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে মুরলীর স্ত্রী ও ছেলেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মুরলীর স্ত্রীকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের ছেলে।

সূত্র: ইন্ডিয়া টুডে, আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!