ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করল পশ্চিমবঙ্গ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫১, ২৬ মে ২০২১
ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করল পশ্চিমবঙ্গ
ছবি: সংগৃহীত

গুজরাত, তামিলনাড়ু, তেলঙ্গানা রাজস্থান এবং উত্তরাখণ্ডের পর এবার পশ্চিমবঙ্গেও ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি হিসেবে ঘোষণা করেছে। সঙ্গে এই রোগের চিকিৎসা নিয়ে রাজ্য স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে জারি করা হয়েছে একাধিক নির্দেশিকা।

জানা গেছে, রাজ্যটিতে এরইমধ্যে  ব্ল্যাক ফাঙ্গাসে একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে আরো বেশ কয়েকজন।

স্বাস্থ্য অধিদফতরের সচিব নারায়ণ স্বরূপ নিগম এক নির্দেশিকায় জানিয়েছেন, রাজ্যের কোথাও কোনও মিউকরমাইকোসিসের রোগী ধরা পড়লে তা সিএমওএইচ-কে জানাতে হবে। রোগী কোথাকার বাসিন্দা, তার কী চিকিৎসা চলছে তাও জানাতে হবে। সঙ্গে জানানো হয়েছে রোগটির চিকিৎসা সম্পর্কিত নির্দেশিকাও। 

উল্লেখ্য, ভারতে প্রথম ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করে রাজস্থান সরকার। এরপর একাধিক রাজ্য ও কেন্দ্রীয় সরকার এই সংক্রমণকে ১৮৯৭ সালের  মহামারি আইনের আওতায় এনেছে।

চিকিৎসকরা জানাচ্ছেন, করোনা থেকে সেরে ওঠার পর এই রোগের সংক্রমণের প্রবণতা বেশি বলে মনে হচ্ছে। বহুক্ষেত্রে অক্সিজেনের নল থেকে ছড়াচ্ছে সংক্রমণ।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!