ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

যে খাবার খেয়ে অস্ট্রেলিয়ার সবচেয়ে বয়স্ক ব্যক্তি এখনো জীবিত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৮, ২২ মে ২০২১
যে খাবার খেয়ে অস্ট্রেলিয়ার সবচেয়ে বয়স্ক ব্যক্তি এখনো জীবিত
ফাইল ছবি

ডেক্সটার ক্রুগার। অস্ট্রেলিয়ার সবচেয়ে বয়স্ক মানুষ। ডেক্সটার ১৯১০ সালের ১৩ জানুয়ারি জন্মেছিলেন। তিনি একজন পশু চিকিৎসক। লিখেছেন অজস্র কবিতা, রচনা করেছেন প্রবন্ধও। এখন তিনি অবসর জীবন কাটাচ্ছেন। তার বয়স ১১১ বছর ১২৮ দিন।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি তার দীর্ঘ আয়ুর রহস্য খোলসা করেছেন। তিনি বলছেন, দীর্ঘ আয়ু পেতে হলে নিয়মিত মুরগির মাথা খেতে হবে!

তিনি বলেন, আপনারা জানেন, মুরগির একটা মাথা আছে। আর তাতে আছে মস্তিষ্ক। আর মুরগির এই মস্তিষ্ক অত্যন্ত সুস্বাদু। কেবল একটি ছোট কামড়ের ব্যাপার। সপ্তাহে অন্তত একবার মুরগির মাথা খেলে আপনারাও পেতে পারেন দীর্ঘ আয়ু।

ক্রুগারের ৭৪ বছর বয়সী ছেলে ক্রেগ অবশ্য তার বাবার দীর্ঘায়ুর জন্য সহজ গ্রাম্য জীবনযাপনকেই কৃতিত্ব দেন। তাদের ফার্মে উৎপন্ন তরতাজা শাক-সবজি খাওয়া ও সহজ-সরল জীবন যাপনই এই দীর্ঘ আয়ুর রহস্য বলে জানান তিনি। 

উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় জীবিত বয়স্কতম ব্যক্তির মুকুট এর আগে ছিল জ্যাক লকেটের দখলে। ২০০২ সালে ১১১ বছর ১২৪ দিন বয়সে তিনি মারা গিয়েছিলেন। সেই জ্যাককে ছাড়িয়ে গেলেন ক্রুগার।

ডেইলি-বাংলাদেশ/টিআরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!