ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

শিক্ষাপ্রতিষ্ঠানও দখলে নিলো মিয়ানমারের সামরিক জান্তা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৪৬, ২০ মার্চ ২০২১
শিক্ষাপ্রতিষ্ঠানও দখলে নিলো মিয়ানমারের সামরিক জান্তা
ছবি: সংগৃহীত

দেশের রাজনৈতিক অঙ্গনের পর এবার শিক্ষাপ্রতিষ্ঠানও দখলে নিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার।

আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা বাহিনী শুক্রবার পর্যন্ত ১৩টি রাজ্যের ৬০টির বেশি স্কুল ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দখল করেছে। একই সঙ্গে হাসপাতালসহ সরকারি প্রতিষ্ঠানগুলোও দখল করছে তারা।  

শিক্ষাপ্রতিষ্ঠান দখলের ঘটনায় শিশুদের মারাত্মক অধিকার লঙ্ঘন হয়েছে বলে বিবৃতি দিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটি বলছে, এর মধ্য দিয়ে দেশটির এক কোটি ২০ লাখ শিশু সংকটের মধ্যে রয়েছে।

এদিকে সেভ দ্য চিলড্রেন বলেছে, এসব ঘটনা বর্তমান সংকটকে আরো ঘনীভূত করবে। যেকোনো পরিস্থিতিতেই নিরাপত্তা বাহিনীর স্কুল ব্যবহার করা উচিত নয় বলে মন্তব্য করেছে সংস্থাটি।

উল্লেখ্য, নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগে গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এরপর থেকে দেশটির সাধারণ নাগরিকরা সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভ করে আসছেন। দিন দিন মৃত্যুর সংখ্যাও বাড়ছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী/এমকেএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!