ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ইকুয়েটরিয়াল গিনির সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:১৬, ৮ মার্চ ২০২১
ইকুয়েটরিয়াল গিনির সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ২০
ইকুয়েটোরিয়াল গিনির সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ

মধ্য আফ্রিকার দেশ ইকুয়েটোরিয়াল গিনির বন্দরনগরী বাটার একটি সামরিক ঘাঁটিতে ধারাবাহিক বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় ২০ জন নিহত ও অন্তত ৪২০ জন আহত হয়েছেন।

বাটা শহরের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে রাশিয়াভিত্তিক সংবাদসংস্থা আরটি এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় শহরের ওই সামরিক ঘাঁটি এলাকায় পর পর চারবার বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরণের কারণ এবং কারা দায়ী তা জানা যায়নি।

বাটার স্থানীয় টেলিভিশন চ্যানেল টিভিজিইসহ একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, শহরের হাসপাতালগুলো আহত রোগীতে ভরে উঠেছে।

ইকুয়েটরিয়াল গিনির জনসংখ্যা ১ কোটি ৪০ লাখ। প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়াম সমৃদ্ধ দেশটির অন্যতম প্রধান শহর বাটায় প্রায় আট লাখ মানুষের বাস।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!