ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ঘনিষ্ঠতার পরেই দামি গাড়ির দাবি পুলিশ পাত্রের, লাইভে প্রেমিকার আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২৬, ১৩ নভেম্বর ২০২০
ঘনিষ্ঠতার পরেই দামি গাড়ির দাবি পুলিশ পাত্রের, লাইভে প্রেমিকার আত্মহত্যা
ফাইল ছবি

চার বছরের প্রেমের সম্পর্কের পরে দুই পরিবার আলোচনা করে বিয়ের দিনক্ষণ ঠিক করে। ভারতের পশ্চিমবঙ্গের গাংগুরিয়ার বাসিন্দা নন্দিতা রায় ও বাবু দাসের মধ্যে ছিলো ঘনিষ্ঠতা। কিন্তু বিয়ের দিনক্ষণ ঠিক হওয়ার পরেই বেঁকে বসে পুলিশ পাত্র। 

বিয়ের দিন ঠিক হওয়ার পর থেকেই একের পর এক গাড়ি চাইতে শুরু করে পাত্রপক্ষ। আর্থিকভাবে দুর্বল কন্যাপক্ষ সেই গাড়ির চাহিদা মেটাতে পারছিল না। বিয়ে ভেঙে যাবার উপক্রম হয়। বাবাকে মানসিক চাপমুক্ত করতে প্রেমিক বাবু দাসকে লাইভে নিয়ে আত্মহত্যা করে প্রেমিকা নন্দিতা রায়। মেয়ের মৃত্যুর জন্য পাত্রপক্ষকে দায়ী করে তাদের শাস্তি দাবি করেছে নন্দিতার বাবা কালিপদ রায়।

মৃতার বাবা কালিপদ রায় জানান, বিয়ের দিন ঠিক হওয়ার পর থেকেই একের পর এক গাড়ি চাইতে শুরু করে পাত্রপক্ষ। প্রথমে একটি বাইক দাবি করে। অনেক কষ্ট করে তাতে সম্মতি দেই। হঠাৎ দিন দুয়েক আগে একটি বুলেট গাড়ি দাবি করে। সেই গাড়ি দেয়ার ক্ষমতা আমার ছিল না। এরপর নানাভাবে মেয়েকে চাপ দেয়া হতো। কিন্তু মেয়ে আমাকে কিছু বলত না। সব সহ্য করে নিত। গাড়ির চাহিদা মেটাতে না পারায় যখন বিয়ে ভেঙে যাবার উপক্রম হয়, তখন আর অপমান সহ্য করতে পারেনি। আমার মেয়ের মৃত্যু জন্য পাত্রপক্ষই দায়ী।

ডেইলি-বাংলাদেশ/টিএএস/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!