ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

মহাকাশচারীরা চুলে শ্যাম্পু করেন যেভাবে (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৯, ১১ নভেম্বর ২০২০
মহাকাশচারীরা চুলে শ্যাম্পু করেন যেভাবে (ভিডিও)
মহাকাশচারীরা চুলে শ্যাম্পু করেন যেভাবে (ভিডিও)

মাথায় শ্যাম্পু দেয়া খুবই সহজ কাজ। কিন্তু সম্প্রতি নাসার এক মহাকাশচারী ক্যারেন নাইবার্গ চুলে শ্যাম্পু করার যে ভিডিও দিয়েছেন তা দেখে অনেকেরই চোখ কপালে উঠেছে।

যদিও আন্তর্জাতিক স্পেস স্টেশনে ক্যারেনের মাথায় শ্যাম্পু দেয়ার এই ভিডিওটি বেশ পুরনো, তবু কেউ আবার সেটি নতুন করে রেডিটে শেয়ার করেছেন। শ্যাম্পু করার শুরুতেই মাথায় পানি দিচ্ছেন ক্যারেন। আর মাধ্যাকর্ষণের অভাবে সেই পানি এ-দিক ও-দিক ছিটকে চলে যাচ্ছে। ক্যারেন প্রাণপণ চেষ্টা করে সেই জলকণাকে আবার ধরে নিয়ে আসছেন। 

স্পেসে পানি একটি মহার্ঘ্য বস্তু। কেননা একজন মহাকাশচারী স্পেসে পানি নেয়ার অনুমতি পেলেও ব্যবহার করেন অনেক বুঝে-শুনে। কারণ এখানে কোনো কিছুই নষ্ট করা যায় না। স্পেসে সব কিছুই রিসাইকেল হয়। তাই যে পানি মাথায় ছিটান ক্যারেন, সেটি বাষ্পীভূত হয়ে যাবে এবং এয়ার কন্ডিশন সিস্টেম সেটি শুষে নিয়ে সেটাকে ঘনীভূত করবে। ওই ঘনীভূত জলকণা পুনরায় পানীয় পানি হিসেবে ব্যবহৃত হবে।

মাথায় পানি ছিটিয়ে ক্যারেন ‘নো রিন্স’ শ্যাম্পু দিচ্ছেন। তারপর তোয়ালে দিয়ে ঘষে সেটাকে ছড়িয়ে দিচ্ছেন সারা চুলে। ‘নো রিন্স’ শ্যাম্পু মাথায় দিলেই পানি দিতে হয় না। তোয়ালে দিয়ে ঘষেই মাথার ময়লা উঠে আসে। 

প্রায় ৯৮০০০ লাইক হয়েছে এই ভিডিওর। অনেকেই কৌতূহলী হয়ে জানতে চেয়েছেন স্পেসে জামাকাপড় কীভাবে ধোয়া হয়? তবে এভাবে পানি বাঁচিয়ে মাথা ধোয়ার পর স্পেস থেকে ফিরে স্নান করার একটা আলাদা অনুভূতি আছে, এই মন্তব্যও দেখা গিয়েছে ভিডিওর নিচে।

একজন কমেন্ট করেছেন, এত কঠিন কাজ এই শ্যাম্পু করা? পৃথিবীতে বসে সেটা ভাবাই যায় না।

ভিডিওটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন। 

ডেইলি-বাংলাদেশ/জেএস/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!