[ আন্তর্জাতিক ]
‘মার্কিন সেনারা ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় থাকবে’
ছবি: সংগৃহীত
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সেকেন্ড ইন-কমান্ড রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি বলেছেন, যুক্তরাষ্ট্র একবার ইরান-বিরোধী জোট গঠন করতে ব্যর্থ হয়েছে, যদি তারা একই চেষ্টা চালায় তাহলে আবারো ব্যর্থ হবে।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ওয়াশিংটন নতুন করে কোনো বোকামিপূর্ণ তৎপরতা চালালে তেহরান তার কঠোর জবাব দেবে যা তারা চিন্তাও করেনি। বুধবার লেবাননের আল-মায়াদিন টেলিভিশন নেটওয়ার্ককে দেয়া সাক্ষাৎকারে আলী ফাদাভি এসব কথা বলেন।
তিনি বলেন, ইরানের ইসলামি বিপ্লবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জোট গঠনের প্রচেষ্টা অনেক পুরনো বিষয়, এ প্রচেষ্টা ব্যর্থ হবে।
তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বজায় রাখতে চায় তাহলে তাদের মনে রাখতে হবে, মার্কিন সেনারা ইরানি সেনাদের ক্ষেপণাস্ত্রের আওতায় থাকবে।
অস্ত্র নিষেধাজ্ঞা প্রসঙ্গে ইরানের এ সিনিয়র সেনা কর্মকর্তা কথা বলেন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে সক্ষম হবে না যুক্তরাষ্ট্র।
সূত্র : পার্সটুডে
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!