ঢাকা,  বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২৭, ১৬ সেপ্টেম্বর ২০২০
ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল
ছবি: সংগৃহীত

নেপালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪। স্থানীয় সময় বুধবার সকালে রাজধানী কাঠমান্ডুর কাছে ভূমিকম্পটি আঘাত হেনেছে।

ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল রাজধানী কাঠমান্ডু থেকে ৪৮ কিলোমিটার পূর্বে। স্থানীয় সময় সকাল ৫টা ৪ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভূমিকম্পের সময় রাজধানী কাঠমান্ডুতে প্রচন্ড কম্পন অনুভূত হয়েছে। ফলে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তারা এখনো ভূমিকম্প থেকে কোনো ক্ষয়-ক্ষতি বা হতাহতের খবর পাননি। রাজধানী কাঠমান্ডুর পূর্বাঞ্চলীয় রামচি এলাকায় ভূমিকম্পটি আঘাত হেনেছে। ওই এলাকা চীনের তিব্বত সীমান্তের কাছে অবস্থিত।

প্রসঙ্গত, করোনা সংকটের মধ্যে ২০১৫ সালের ২৫ এপ্রিলের ভয়াবহ স্মৃতি ফিরলো নেপালে। যদিও পাঁচ বছর আগের সেই ভূমিকম্প ছিল অনেক বেশি শক্তিশালী। রিখটার স্কেলে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল এবং হাজার হাজার মানুষ আহত হন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এই সিন্ধুপালচকে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!