ঢাকা,  বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

মুসল্লিদের লক্ষ্য করে বোমা হামলা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৬, ১২ সেপ্টেম্বর ২০২০
মুসল্লিদের লক্ষ্য করে বোমা হামলা, নিহত ৬
ফাইল ছবি

সোমালিয়ান বন্দরনগরী কিসমায়োতে মসজিদের বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২০ জন। আঞ্চলিক কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা।

আব্দিনাসির গুলেদ বার্তা সংস্থা ডিপিএকে বলেছেন, বিস্ফোরকের ভারী ভেস্ট পরে একজন আত্মঘাতী বোমা হামলাকারী কেন্দ্রীয় শহরের কাদিম মসজিদের মুসল্লীদের লক্ষ্য বানিয়েছিল, যারা জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে আসছিলেন।

নিজেদের বার্তা প্রচারমাধ্যম রেডিও আন্দালুসে এই হামলার দায় স্বীকার করেছে ইসলামী জঙ্গিগোষ্ঠী আল শাবাব।

মাত্র তিন দিনে দুটি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটলো হর্ন অব আফ্রিকার দেশটিতে। গত বুধবার রাজধানী মোগাদিসুতে ব্লু রিসোর্ট রেস্তোরাঁয় ঢুকে এক ব্যক্তি নিজেকে বোমায় উড়িয়ে দেয়, অন্তত তিনজন নিহত ও সাতজন আহত হন।

এর আগে গত সোমবার সোমালিয়ার দক্ষিণে একটি সামরিক ঘাঁটির বাইরে গাড়িবোমা ও মর্টার হামলায় সোমালি বিশেষ বাহিনীর অন্তত তিন কর্মকর্তা নিহত ও একজন আমেরিকান কর্মকর্তা আহত হন। 

ডেইলি-বাংলাদেশ/আরএ
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!