[ আন্তর্জাতিক ]
আফগানিস্তানে সামরিক ঘাঁটিতে তালেবানের হামলায় নিহত ৩ সেনা
ছবি: সংগৃহীত
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া প্রদেশের গারদেজ শহরের একটি সামরিক ঘাঁটিতে আকস্মিক হামলা চালিয়েছে তালেবান। এতে দেশটির সরকারি বাহিনীর তিন সেনা নিহত হয়েছেন।
এক বিবৃতিতে পাকতিয়া প্রাদেশিক কর্তৃপক্ষের মুখপাত্র আব্দুল রহমান মঙ্গল বলেন, এই হামলায় আরো ৫ জন সরকারি কর্মকর্তা আহত হয়েছেন। এছাড়া দুই দলের মধ্যে বন্দুকযুদ্ধে তালেবানের ওই দুই হামলাকারীকে হত্যা করতে সফল হয়েছে নিরাপত্তা বাহিনী।
আব্দুল রহমান মঙ্গল আরো জানান, একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালিয়ে গারদেজের ওই সামরিক ঘাঁটির প্রবেশপথ উড়িয়ে দেয়। এরপর ২ জন বন্দুকধারী ব্যক্তি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। বর্তমানে ওই এলাকা সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
জানা গেছে, এক বিবৃতিতে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই হামলার দায় স্বীকার করেছেন।
সূত্র- আল জাজিরা
ডেইলি-বাংলাদেশ/এসএমএফ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!