ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

একরাতেই ৭৪ বৃদ্ধকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:১৭, ২৭ আগস্ট ২০২০
একরাতেই ৭৪ বৃদ্ধকে হত্যা
একরাতেই ৭৪ বৃদ্ধকে হত্যা।

একরাতেই ৭৪ জন বৃদ্ধকে হত্যা করেছে নাইজেরিয়ার সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম। দেশটির বর্ণো রাজ্যের মাইদুগুরি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। বুধবার স্থানীয় সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে।

দেশটির একজন সিনেটর ও সেনাবাহিনীর সিনেট কমিটির চেয়ারম্যান আলি নাদুমে বলেন, সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা বর্নো রাজ্যের গুওজার একটি এলাকায় ৭৫ জন বৃদ্ধকে হত্যা করেছে।

সন্ত্রাসীদের বারবার হামলার কারণে গুওজা শহরের মানুষ সব সময় বিপদের মুখে থাকেন। আলি নাদুমে বলেন, আমি নিজে এখনো গুওজায় যেতে পারিনি। কারণ এই এলাকা নিরাপদ নয়।

দেশটিতে সন্ত্রাসী কার্যক্রম থামাতে কাজ করছে নিরাপত্তা বাহিনী। তাদের ব্যাপক তৎপরতা সত্ত্বেও দিনে দিনে সেখানকার পরিস্থিতি আরো অবনতি হচ্ছে।

এমন ভয়াবহ হত্যাকাণ্ডের মুখোমুখি ছাড়াও দেশটির মানুষ প্রতিনিয়ত ক্ষুধা আর দারিদ্রতার সঙ্গে যুদ্ধ করছে। গত এক দশকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে বোকো হারামের হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ৫০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন ৩০ লাখের বেশি নাইজেরিয়ান।

সূত্র-আনাদুলু অ্যাজেন্সি।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!