[ আন্তর্জাতিক ]
শ্বশুরের প্রশংসা করতে গিয়ে ভুল তথ্য দিলেন লারা ট্রাম্প
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্রবধূ ও তার নির্বাচনী প্রচারণা দলের উপদেষ্টা লারা ট্রাম্প। ২০১৪ সালে ট্রাম্পের দ্বিতীয় ছেলে এরিখকে বিয়ে করেন তিনি। ৩৭ বছর বয়সী লারা ২০১৬ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবারো শ্বশুরকে পুনরায় জিতিয়ে হোয়াইট হাউজে আনতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি।
বুধবার রাতে রিপাবলিকান দলের সম্মেলনে বক্তৃতা দিয়েছেন লারা। বক্তৃতায় শ্বশুরের বেশ প্রশংসা করেছেন লারা। আর অতি প্রশংসা করতে গিয়ে ভুল তথ্যও দিয়েছেন তিনি। লারা বক্তৃতায় দেয়ার সময় ভুলবশত বলেন, ট্রাম্প জাতিসংঘের মহাসচিবকে নিয়োগ দিয়েছেন।
তিনি বলেন, প্রসিডেন্ট ট্রাম্প অধিকাংশ নারীদের প্রশাসনের বড় বড় পদে নিয়োগ দিয়েছেন। জাতিসংঘের সচিব, বিমানবাহিনীর সচিব, প্রথম নারী সিআইএ পরিচালক, ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফ সার্ভিসের প্রথম আফ্রিকান আমেরিকান মহিলা পরিচালক এবং অগণিত রাষ্ট্রদূত।
লারা ট্রাম্প আরো করেছেন, ভোট পেতে তিনি এই কাজ করেনন। তিনি এগুলো করেছিলেন কারণ তার এ কাজ সঠিক মনে হয়েছিল।
প্রসঙ্গত, জাতিসংঘের মহাসচিবকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নন, জাতিসংঘের সদস্যরা নিয়োগ দেন।
সূত্র: এবিসি নিউজ
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!