[ আন্তর্জাতিক ]
চোখের সামনে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসাবশেষের নিচে ৭০ জন
চোখের সামনে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসাবশেষের নিচে ৭০।
চোখের সামনে আচমকা ভেঙে পড়েছে পাঁচতলা ভবন। এ ঘটনার পর তাৎক্ষণিক সেখান থেকে আহত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। আর ভবনের ধ্বংসাবশেষের নিচে এখনো চাপা পড়ে রয়েছে ৭০ জন।
সোমবার সন্ধ্যায় ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলার কাজলপুর এলাকায় এই ঘটনা ঘটে। এরইমধ্যে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তিনটি দল ভবন এলাকায় উদ্ধার কাজ শুরু করেছে।
ঘটনাস্থল থেকে তোলা একটি ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গিয়েছে, বাড়িটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই পুরো এলাকা ধুলার চাদরে ঢেকে যায়।
এদিকে স্থানীয় পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তিনটি দলের পাশাপাশি উদ্ধার কাজে সহযোগিতা করছেন স্থানীয়রা।
অন্যদিকে কোন কারণে এমন বিপর্যয় ঘটেছে তা এখনো শনাক্ত করা যায়নি। তবে মহারাষ্ট্রে কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে মাটি দুর্বল হয়ে দুর্ঘটনাটি ঘটতে পারে।
>>ভিডিও দেখতে এখানে ক্লিক করুন<<
সূত্র- আনন্দবাজার অনলাইন।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!