সিরিয়ায় মার্কিন বিমান হামলা, নিহত ১
সিরিয়ার কুর্দি অধ্যুষিত এলাকায় সেনাবাহিনীর একটি নিরাপত্তা চৌকিতে অতর্কিত বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে এক সেনা নিহত এবং দুইজন আহত হয়েছেন।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানার খবরে বলা হয়েছে, সোমবার ১৭ আগস্ট দেশটির উত্তলাঞ্চলে দুর্টি মার্কিন হেলিকপ্টার সিরীয় সেনাবাহিনীর তল্লাশি চৌকিতে অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই এ হতাহতের ঘটনা ঘটে।
সিরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হেলিকপ্টার থেকে কয়েক দফা গুলি ছোঁড়া হয়। এরপরই আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হয়েছে।
.png)
সিরিয়ার উত্তারাঞ্চল মূলত মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক বাহিনী নিয়ন্ত্রণ করে। হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোন প্রতিক্রিয়া দেয়নি।
প্রায় সময় মার্কিন বাহিনী সিরিয়ার বিভিন্ন অঞ্চলে বিদ্রোহীদের নাম করে হামলা চালায়। এতে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের বাহিনীর সঙ্গে সংঘাত সৃষ্টি হয়।
সিরিয়ায় দীর্ঘ ৯ বছরের বেশি সময় ধরে যুদ্ধ চলে আসছে। এ পর্যন্ত ৪ লাখেরও বেশি বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত হয়ে বহু সিরিয়ান আশ্রয় নিয়েছে পার্শ্ববর্তী দেশগুলির শরণার্থী শিবিরে। তবে দেশটিতে আইএসের উৎখাতে পর বর্তমান পরিস্থিতি আগের থেকে স্বাভাবিক হওয়ার নিজ দেশে ফিরছেন সিরিয়ার নাগরিকরা।
সূত্র-আল জাজিরা